Saturday, April 9, 2016
আইপিএলে সাকিব-মুস্তাফিজদের ম্যাচের সময়সূচি
শুক্রবার রাতে মুম্বাইতে অনুষ্ঠিত হয়ে গেল আইপিএলের নবম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আজ নতুন মৌসুমের প্রথম ম্যাচে রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টস।
ভারতের এই ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।
কালকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। আর এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান।
১৬ এপ্রিল হায়দরাবাদে প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবেন সাকিব ও মুস্তাফিজ। আর ২২ মে ফিরতি লেগে কলকাতায় মুখোমুখি হবেন তারা দুজন। চলুন জেনে নেওয়া যাক আইপিএলের নবম আসরে এই দুই বাংলাদেশি তারকার ম্যাচের সময়সূচি।
সাকিব ও মুস্তাফিজদের ম্যাচের সময়সূচি (বাংলাদেশ সময়) :
১০ এপ্রিল, রাত ৮.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস (কলকাতা)
১২ এপ্রিল, রাত ৮.৩০টা: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ (বেঙ্গালুরু)
১৩ এপ্রিল, রাত ৮.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (কলকাতা)
১৬ এপ্রিল, বিকেল ৪.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স (হায়দরাবাদ)
১৮ এপ্রিল, রাত ৮.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (হায়দরাবাদ)
১৯ এপ্রিল, রাত ৮.৩০টা: কিংস ইলেভেন পাঞ্জাব বনাম কলকাতা নাইট রাইডার্স (মোহালি)
২১ এপ্রিল, রাত ৮.৩০টা: গুজরাট লায়ন্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (রাজকোট)
২৩ এপ্রিল, রাত ৮.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাব (হায়দরাবাদ)
২৪ এপ্রিল, রাত ৮.৩০টা: রাইজিং পুনে বনাম কলকাতা নাইট রাইডার্স (পুনে)
২৫ এপ্রিল, রাত ৮.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাইজিং পুনে (হায়দরাবাদ)
২৮ এপ্রিল, রাত ৮.৩০টা: মুম্বাই ইন্ডিয়ানস বনাম কলকাতা নাইট রাইডার্স (মুম্বাই)
৩০ এপ্রিল, বিকেল ৪.৩০টা: দিল্লি ডেয়ারডেভিলস বনাম কলকাতা নাইট রাইডার্স (দিল্লি)
৩০ এপ্রিল, রাত ৮.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (হায়দরাবাদ)
০২ মে, রাত ৮.৩০টা: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স (বেঙ্গালুরু)
০৪ মে, রাত ৮.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব (কলকাতা)
০৬ মে, রাত ৮.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট লায়ন্স (হায়দরাবাদ)
০৮ মে, বিকেল ৪.৩০টা: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (মুম্বাই)
০৮ মে, রাত ৮.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট লায়ন্স (কলকাতা)
১০ মে, রাত ৮.৩০টা: পুনে রাইজিং বনাম সানরাইজার্স হায়দরাবাদ (পুনে)
১২ মে, রাত ৮.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ডেয়ারডেভিলস (হায়দরাবাদ)
১৪ মে, রাত ৮.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুনে (কলকাতা)
১৫ মে, রাত ৮.৩০টা: কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদ (নাগপুর)
১৬ মে, রাত ৮.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (কলকাতা)
১৯ মে, রাত ৮.৩০টা: গুজরাট লায়ন্স বনাম কলকাতা নাইট রাইডার্স (রাজকোট/কানপুর)
২০ মে, রাত ৮.৩০টা: দিল্লি ডেয়ারডেভিলস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (রায়পুর)
২২ মে, বিকেল ৪.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা)
রাজধানীতে ডিবি পরিচয়ে ৭ লাখ টাকা ছিনতাই
রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক গার্মেন্টস ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর ২টার দিকে ওই ব্যবসায়ী দোয়েল চত্বর দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) জাফর ওয়াজেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তি একজন গার্মেন্টস ব্যবসায়ী। টাকা নিয়ে বাসা থেকে রিকশাযোগে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক তার গতিরোধ করেন। তারা ব্যাগে অস্ত্র আছে বলে জানান এবং নিজেদের ডিবি বলে পরিচয় দেন। এরপর সাত লাখ টাকা ছিনিয়ে নেন বলে ওই ব্যবসায়ী দাবি করেন।
ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি জাফর ওয়াজেদ।
Friday, April 8, 2016
বউপ্রেমীদের আয়ু বাড়ে
আপনি কি আয়ু বাড়াতে চান, মন সতেজ, সুন্দর রাখতে চান- তাহলে বউয়ের কথা শুনুন। বউয়ের কথা শুনলে আপনি ভালো থাকবেন- এমনটিই জানিয়েছে আমেরিকার ভিএ গ্রেটার লস এঞ্জেলেস হেল্থকেয়ার সিস্টেম।
প্রতিষ্ঠানটির এক গবেষণায় দেখা গেছে, যারা স্ত্রীর কথা শোনেন, তাদের হৃদযন্ত্র অনেক ভালো এবং সতেজ থাকে। গবেষকরা বলছেন, বউয়ের কথা শুনলে কেউ ‘মেনিমুখো’ বলে খোঁচা দিলে, তা নেতিবাচকভাবে না-নেওয়াই ভালো।
গবেষণা দলে ছিলেন নাটারিয়া জোসেফ। তিনি বলেন, পুরোটাই করোটিড আর্টারির ব্যাপার। এই আর্টারি ঘাড় থেকে মস্তিষ্কে রক্ত চলাচলে সাহায্য করে। এর সঙ্গে যুক্ত হৃদযন্ত্রের সমস্যা। যারা স্ত্রীর সঙ্গে দিনরাত ঝগড়া করেন বা স্ত্রীর সঙ্গে খুব কম কথা বলেন, তাদের এই আর্টারি সঠিকভাবে কাজ করে না। ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। অন্যদের তুলনায় তাদের সাড়ে আট শতাংশ হৃদরোগের ঝুঁকি বেশি থাকে।
সুতরাং আর দেরি কেন, এখনই সময় বের করে স্ত্রীর সঙ্গে খোশগল্পে মেতে উঠুন আর স্বাস্থ্য, মন ভালো রাখুন। এতে যদি আয়ু বাড়ে তাহলে ক্ষতি কী!
পবিত্র শবে মেরাজ ৪ মে
আগামী ৪ মে বুধবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম-সচিব মো. আমজাদ আলী। সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে ১৪৩৭ হিজরির রজব মাস শুরু হবে।
আমাদের দেশে শবে মেরাজের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।
মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।
প্রসঙ্গত, ইসলাম ধর্ম অনুযায়ী ৬২০ খ্রিস্টাব্দের রজব মাসের ২৬ তারিখের দিবাগত পবিত্র রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর খাস রহমতে প্রথমে কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন।
আইপিএলে এবারও ভালো করার প্রত্যয় সাকিবের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলছেন সাকিব আল হাসান। আইপিএলের এ মৌসুমেও ভালো করতে চান কলকাতা নাইট রাউডার্সের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
২০১১ সালে আইপিএলে অভিষেক হওয়া সাকিব এ পর্যন্ত ৩২ ম্যাচে রান করেছেন ৩৮৩। হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন ৩৮টি।
কলকাতা নাইট রাইডার্স যে দুবার চ্যাম্পিয়ন হয়েছে, তাতে ব্যাটে-বলে দারুণ অবদান ছিল বাংলাদেশের সেরা এই ক্রিকেটারের। এবারও ভালো করার কথা বললেন তিনি। পাশাপাশি কলকাতার হয়ে ইডেন গার্ডেনে খেলা অনেক গর্বের ব্যাপার বলেও জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘কেকেআরের হয়ে ইডেনে খেলা আমার জন্য বড় গর্বের ব্যাপার। গত কয়েক বছরে এখানে যেভাবে খেলেছি, তাতে আমি সন্তুষ্ট। চেষ্টা করব এবার যেন দলে আরো বেশি অবদান রাখতে পারি।’
আইপিএলে আগামী রোববার নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স।
Thursday, April 7, 2016
কীভাবে বুঝবেন শরীরে পানির প্রয়োজন?

শরীরকে সুস্থ রাখার জন্য প্রয়োজন পর্যাপ্ত পানি। শরীরে পানিশূন্যতা হলে অঙ্গ-প্রত্যঙ্গগুলোর কাজ করতে অসুবিধা হয়। এতে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হয়। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম জানিয়েছে শরীরে পানিশূন্যতার কিছু লক্ষণ, যেগুলো দেখলে বুঝতে হবে শরীরে দ্রুত পানি প্রয়োজন।
১. গাঢ় প্রস্রাব
পানিশূন্যতা হলে প্রস্রাবের রং বদলে যায়। যদি শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, তাহলে প্রস্রাব হালকা হলুদ বা স্বচ্ছ রঙের হয়। আর খুব গাঢ় হলুদ রং মানে শরীরে পানির ঘাটতি হয়েছে। এ সময় পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। যদি পানি পানের পরও প্রস্রাবের রং আগের মতোই থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নিন। কেননা, এটি হেপাটাইটিসের লক্ষণ।
২. কম প্রস্রাব হওয়া
পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে সাধারণত চার থেকে সাতবার টয়লেটে যেতে হয়। পানি কম পান করা হলে প্রস্রাবের মাত্রা কমে যায়। এতে শরীরে বিষাক্ত পদার্থ জমা হতে থাকে। এটি পরবর্তীকালে শরীরের ক্ষতি করে। তাই প্রস্রাবের মাত্রা কমে গেলে দ্রুত পানি পান করুন।
৩. কোষ্ঠকাঠিন্য
পানি শরীরের কোষ ও টিস্যুগুলোকে আর্দ্র রাখে। এটি হজম প্রক্রিয়াকেও ঠিকঠাক রাখতে কাজ করে। এমনকি পানি গ্যাস্ট্রো-ইনটেসটাইনাল ট্র্যাক্টকে পরিষ্কার রাখতেও সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে আঁশজাতীয় খাবার খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।
৪. শুষ্ক ত্বক
ত্বক শরীরের বড় অঙ্গ। ত্বক ভালো রাখতে পানি প্রয়োজন। ত্বক শুষ্ক হয়ে গেলে অনেক সময় ব্রণ, অ্যাকজিমা, সোরিয়াসিস ইত্যাদি সমস্যা বেশি দেখা যায়। তাই শরীর শুষ্ক হলে পানি পান করুন।
৫. মনোযোগের অভাব
মানুষের মস্তিষ্কের মধ্যে ৯০ শতাংশ পানি রয়েছে। পানিশূন্যতা হলে মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়ে। এটি মেজাজ ও মনোযোগের ওপর প্রভাব ফেলে।
পানিশূন্যতার কারণে মনোযোগের অভাব হয়। গবেষণায় বলা হয়, পানিশূন্যতার কারণে মস্তিষ্কে অবসন্ন ভাব তৈরি হয়। তাই কোনো কাজে মনোযোগ দিতে অসুবিধা হলে পানি পান করে নিন।
৬. শুষ্ক মুখ
পানিশূন্যতা হলে মুখে স্যালিভা (লালা) কম উৎপন্ন হয়। এতে মুখ শুষ্ক লাগে; মুখে দুর্গন্ধ হয়। যদি এমন হয়, তবে দ্রুত পানি পান করুন।
৭. মাথাব্যথা
মস্তিষ্ককে সজীব রাখতে পানি প্রয়োজন। শরীরে পানির অভাব হলে মাথাব্যথা হয়। এতে মস্তিষ্কে অক্সিজেন ও রক্তের পরিবহন কমে যায়। তাই মাথাব্যথা হলে প্রথমে একটু পানি পান করে নিন।
৮. অবসন্নতা
পানিশূন্যতা শরীরে অবসন্নতা ও অলস ভাব তৈরি করে। মস্তিষ্কে পানির অভাব হলে রক্তচাপ কমে যায় এবং শরীরে অক্সিজেন পরিবহনে সমস্যা হয়। এতে অবসন্ন ও অলস ভাব হয়। দীর্ঘমেয়াদি অবসন্নতা আরো অনেক রোগেরও লক্ষণ। তবে প্রাথমিকভাবে অবসন্নতা কাটাতে পানি পান করুন।
৯. গাঁটে ব্যথা
গাঁট ও কার্টিলেজ ৮০ শতাংশ পানি দিয়ে তৈরি। তাই যদি পানির অভাব হয়, এটির কার্যক্রমে অসুবিধা হয়ে যায়। দীর্ঘমেয়াদি গাঁটে ব্যথা হলে চিকিৎসা তো করতেই হবে। তবে যদি স্বল্পমেয়াদি ব্যথা হয়, তাহলে পানি পান করুন।
Wednesday, April 6, 2016
ফ্রীলান্সিং; অনলাইন মার্কেট-প্লেস থেকে আয় (অনলাইন থেকে আয় করার ক্ষেত্রে আপনি সফল হবেনই)
Challenge: এই পোস্ট অনুযায়ী কাজ করলে সফল হবেনই। সফলতা গ্যারান্টেড।
ফ্রীলান্সিং বা মুক্তপেশা বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত কর্মক্ষেত্র। ফ্রীলান্সিং বলতে বোঝায় কারো অধীনে না থেকে নিজের ইচ্ছে মত কাজ/পেশা/চাকরি করা। আর প্রযুক্তির এই যুগে ফ্রীলান্সিং এর সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হলো অনলাইন। প্রযুক্তি-প্রজন্ম বা, Tech-Generation অনলাইন থেকে আয়ের হাজারো মাধ্যম খুঁজে বের করেছে। অনলাইন থেকে আয়ের জন্য যেমন কাজ জানতে হবে তেমনি কাজে দক্ষও হতে হবে। এখন প্রশ্ন হলো এই কাজ গুলো কী?
অনলাইনে আয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। প্ল্যাটফর্ম যেমন ভিন্ন তেমনি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে কাজও ভিন্ন ভিন্ন। সকল প্ল্যাটফর্মের সাধারন কিছু কাজ হলো : Programming, Web Developing, Web Designing, SEO, Graphic Designing ইত্যাদি।
কাজ জানা ব্যতীত কি অনলাইন থেকে আয় করা সম্ভব নয়?
অবশ্যই সম্ভব।
Programming, Web Developing এগুলো আপনাকে অনলাইনে আপনার ক্যারিয়ার ঘঠনে সহায়তা করবে। আপনার দীর্ঘমেয়াদি কর্মক্ষেত্র নিশ্চিত করবে এই কাজ গুলো। তবে আপনার উদ্দেশ্য যদি হয় শুধুই আয় করা তবে আপনি ঠিক পোস্টটিই দেখছেন।
অনলাইন থেকে আয় {পিটিসি (PTC) সাইট};
PTC- Paid To Click. অর্থাৎ আপনার ক্লিক এর বদলে আপনাকে পে করবে।
কিসে ক্লিক? কেন ক্লিক?
PTC site হলো এমন কিছু ওয়েবসাইট যা অন্য কোন নতুন বা কম জনপ্রিয় ওয়েবসাইট (সাধারনত যেসব ওয়েবসাইটের Visitor কম) এর কাছ থেকে টাকা (Dollar) এর বিনিময়ে Visitor পাইয়ে দেবার চুক্তি করে। PTC সাইটটি ওই সাইটটিকে যত Visitor পাইয়ে দেয় তার উপর ভিত্তি করে কিছু টাকা পায়। আপনি কোন PTC সাইটের Add. এ ক্লিক করলে তা আপনাকে কোন নতুন ওয়েবসাইট এ নিয়ে যায় এবং PTC সাইটটির নিয়মানুযায়ী ক্যাপচা লিখতে হয় বা কিছু সময় সার্ফ করতে হয় বা অন্য কিছু করতে হয়। তার বদলে PTC সাইটটির আপনার অ্যাকাউন্ট এ কিছু টাকা জমা হয় যা অনেক কম। তবে PTC সাইটের বিভিন্ন্য শর্ত পূরণ করে বেশি মূল্যের বিজ্ঞাপন দেখে বেশি আয় করা যায়।
সব PTC সাইট Legit বা আসল না। তাই আজেবাজে সাইটে কাজ করা মানে আপনার মুল্যবান সময় নষ্ট করা।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/hTiMyA5eH4s" frameborder="0" allowfullscreen></iframe>
আমি আপনাদের আজ ৫টি Trusted Legit Ptc সাইটের সাথে পরিচয় করিয়ে দেব। এগুলো থেকে আয় করা খুবই সহজ। শুধু এই পাঁচটি সাইট থেকে আয় করে আপনি হতে পারবেন একজন সফল অনলাইন আর্নার(Earner) বা উপার্জন-কারী। এই ৫টি সাইটে কাজ করুন, বাজি ধরে বলতে পারি আপনি সফল হবেনই
Trusted Ptc Sites:
১) Littlebux:
এটা একটা Trusted High Paying PTC সাইট। 1,26161 এর বেশি ব্যবহারকারী. ১১০% Legit এবং Paying. অনেক বাংলাদেশি এই সাইটে কাজ করেন। বাংলাদেশীদের মধ্যে থেকে একজন এডমিন আছেন। বাংলাদেশীদের জন্য আলাদা একটা ফোরাম আছে। Add click করে বা Referal Link থেকে বা বাজি ধরে, Luck Check করে আরো নানা ভাবে এই সাইট থেকে আয় করতে পারেন। এই সাইট থেকে আয় করে আপনি সফল হবেনই।
Registration করতে: http://www.littlebux.com/referral/HasiburNasif .
২) Paidverts:
এটিও একটি Trusted PTC সাইট। ৭০,০০০+ User. Paidverts থেকে আয় করা খুব সহজ। ক্যাপচা এন্ট্রি করে কাজ করতে হবে, গেম খেলে আয় করা যাবে, Luck Check করে আরো নানা ভাবে এই সাইট থেকে আয় করা যাবে।
Registration করতে: https://www.paidverts.com/ref/HasiburNasif .
৩) Ayuage:
এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট। ১০০% Trusted. এটাতে কাজ করা একটু কঠিন। কিন্তু High Paying এবং বুঝতে পারলে প্রথম থেকেই দিনে .5-$1 পর্যন্ত আয় করতে পারেন।
Registration করতে: http://www.ayuwage.com/?reg=259581 .
৪)Neobux(King Of PTC):
PTC World এর King Neobux। ৮ বছর ধরে Neobux অনলাইনে আছে এবং পেমেন্ট করছে। তাই ৯৯৯% Trusted এবং Legit. User সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়েছে। এই সাইট সম্পরকে বেশি কিছু বলার নেই। Google এ সার্চ করে আরো জানতে পারেন।
Registration করতে: https://www.neobux.com/?r=HasiburNasif .
৫)Traffic Monsoon:
Traffic Monsoon বিশ্বের সেরা Revenue Share PTC সাইট। Userfriendly এবং হাই পেয়িং। এটা থেকে ইনকাম করা খুব সহজ। 110% গ্যারান্টেড ইনকাম। এই সাইটের Alexa Rank খুব ভাল। এটা সম্পর্কে বেশি কিছু বলার নেই।
Registration করতে: https://trafficmonsoon.com/?ref=HasiburNasif .
কোন ওয়েবসাইটে কাজ করতে সমস্যা হলে বা কাজ করার নিয়ম বা পদ্ধতি বুঝতে না পারলে আমাকে জানাবেন। আমার ইমেইল: emranehfl@gmail.com . পরবর্তীতে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি PTC সাইট নিয়ে Tune করার ইচ্ছা আছে।
ইউটিউবে আয় করুন
শুধু ভিডিও আপলোড করে রোজগার করছেন অনেকে। আপনি বাদ যাবেন কেন? লিলি সিংহ-কে চেনেন? বা লিন্ডসে স্টারলিং? প্রত্যেকের আয় প্রায় দেড় মিলিয়ন ডলার। কোনো কোম্পানির সিইও নন তাঁরা। শুরু করেননি কোনো ইন্টারনেট স্টার্টআপও।
কাজ বলতে ইউটিউবে ভিডিও আপলোড করা! অবাক হচ্ছেন! নামের তালিকাটা কিন্তু এখানেই থেমে থাকছে না। বিদেশে এখন অনেকের পাকাপাকি কাজ হল ইউটিউবে ভিডিও আপলোড করা। ফিউডাইপাই, স্মুশ, রোমান অ্যাটউড-রা তো শুধু এটা করেই কামাচ্ছেন মিলিয়ন ডলার।
আপনিও পারবেন ‘প্রতি মিনিটে আটচল্লিশ ঘণ্টার ভিডিও আপলোড করা হয় ইউটিউবে। তার মধ্যে হাতে গোনা কয়েকটা ভাইরাল হয়!’ টেড টক-এ বলছিলেন ইউটিউবের ট্রেন্ড ম্যানেজার কেভিন অ্যালোক্কা। ইউটিউবে আপলোড করা ভিডিয়ো ভাইরাল বা জনপ্রিয় হওয়াটা বিশেষ দরকারি। কারণ ইউটিউবে ভিডিয়ো আপলোড করে রোজগারের সবথেকে বড় রাস্তা হল অ্যাডসেন্স, গুগলের নিজস্ব বিজ্ঞাপন ব্যবস্থা। এতে আপনার ভিডিয়োয় যত ‘ক্লিক’ পড়বে, সেই হিসেবে টাকা পাবেন আপনি। স্বাভাবিক হিসেবে প্রতি এক হাজার ভিউতে পাওয়া যায় আশি থেকে একশ’ টাকা। তার মানে আপনার কোনো ভিডিও এক লাখ লোক দেখলে, আপনি দশ হাজার টাকা পেতেই পারেন।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/hTiMyA5eH4s" frameborder="0" allowfullscreen></iframe>
তাই বুঝতেই পারছেন কেন বলছিলাম, ভাল রোজগার করতে হলে ভিডিয়োর ভিউ বেশি হওয়া বা ভাইরাল হওয়াটা খুব জরুরি। আর সেটা কিন্তু তেমন অস্বাভাবিকও নয়। শুরুর গাইড
১। ইউটিউবে অ্যাকাউন্ট খুলুন। গুগল অ্যাকাউন্টেই ভিডিয়ো চ্যানেল থাকবে
২। মনে করে ভিডিওতে চোখে ধরার মতো ট্যাগ দিন
৩। ভিডিও ম্যানেজারে ‘$’ সাইনে ক্লিক করুন। এতে গুগল ভিডিয়োর মধ্যে বিজ্ঞাপন দিতে পারবে
৪। অ্যাডসেন্সেও অ্যাকাউন্ট তৈরি করুন। এতে বিজ্ঞাপনে ক্লিক করলে টাকা পাবেন
৫। ইউটিউব পার্টনার পেজ-এ আবেদন করে রাখুন
৬। নিজের ভিডিও কেমন পারফর্ম করছে, তার জন্য নিয়মিত ‘অ্যানালিটিক্স’য়ে নজর রাখুন ভাল রোজগারের মন্ত্র
১। ভিডিওর কোয়ালিটি যেন ভাল হয়। ভাল একটা মাইক্রোফোন কিনুন
২। ভিডিওর টাইটেল, ট্যাগ ঠিক করে দিন। যাতে সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায়
৩। নিজের ব্লগ, ফেসবুক, টুইটারে ভিডিয়োর লিঙ্ক পোস্ট করুন। ট্রাফিক বাড়বে
৪। শুধু অ্যাডসেন্সের উপর ভরসা নয়, বিভিন্ন প্রোডাক্টের অ্যাড ফিল্ম বানান
৫। ভিডিওগুলোর মধ্যে যেন একটা ধারাবাহিকতা বা সিরিজের অনুভুতি থাকে
৬। পোষ্যের ভিডিও বানান।
গ্রাম্পি ক্যাট বা লিটিল বাব সিরিজ দেখুন বাচ্চার ন্যাপি পাল্টানো থেকে রান্না করা সদ্য সংসারী হওয়া জেনওয়াইয়ের অধিকাংশই তো সংসারের কাজ শিখছে ইউটিউব থেকে। জেন ওয়াইয়ের চাহিদার কথা মাথায় রেখেই টেক বিশেষজ্ঞরা তাই ইউটিউব থেকে টাকা রোজগারের একমাত্র পথ আর শুধুমাত্র অ্যাডসেন্সকে দেখছেন না। অনলাইন টিউটরিং বা ইউটিউবে ভিডিওর মাধ্যমে শেখানোর চ্যানেলও এখন টাকা রোজগারের অন্যতম পথ। এই সব চ্যানেল সাবস্ক্রিপশনের জন্য টাকা নেয়। শেখার জন্য টাকা দিয়ে লোকজন সাবস্ক্রাইবও করছে সেই চ্যানেলগুলো। বিদেশে যেমন খুব জনপ্রিয় ইন্টারভিউ টিপস আর ফোটোগ্রাফির কোর্স। ভারতে আবার খুব উৎসাহ রান্না শেখার ইউটিউব চ্যানেলের। রোসানা প্যানসিনোর কাপকেক তৈরি শেখানোর ভিডিয়ো যদি দশ লাখ লোক দেখে, তবে মনে রাখবেন ফুড জাংশনের ডিমের কারি তৈরির ভিডিয়োও কিন্তু দেখে ফেলেছে চার লাখ লোক কিংবা বেঙ্গলি হোম কুকিং ইউটিউব চ্যানেলের প্রেশার কুকারে মসুর ডাল রান্নার ভিউয়ারশিপ ছাড়িয়ে গিয়েছে দু’লাখ।
তারকা হওয়ার প্রথম পদক্ষেপ কেভিন আলোক্কাই বলছিলেন, তারকা হতে কে না চায়। সত্যিই তাই। আর সে কাজটা এখন অনেক সহজে করে দিয়েছে ইউটিউবের মতো প্ল্যাটফর্ম। জাস্টিন বিবারের জনপ্রিয়তাও কিন্তু ইউটিউব থেকে। এক ট্যালেন্ট ম্যানেজার বিবারকে খুঁজে পান ইউটিউবের ভিডিও দেখে… বাকিটা তো ইতিহাস। ভারতে শ্রদ্ধা শর্মার গল্পটাও অনেকটা একই রকম। বেশ কয়েকটা গানের রিয়্যালিটি শোয়ে ব্যর্থ হওয়ার পর, ‘দম মারো দম’ গানটা নিজের মতো করে গেয়ে ইউটিউবে আপলোড করে দিয়েছিল বছর কুড়ির শ্রদ্ধা। ২০১১তে তাঁর চতুর্থ কভার গান দেখে ফেলে সাত লাখ ইউটিউব দর্শক। মিউজিক প্রোডিউসরদের নজরে আসতে সময় লাগেনি। অফারও পেয়ে গিয়েছে জাস্টিন টিম্বারলেকের মিউজিক প্রোডিউসর জিম বিয়াঞ্জের সঙ্গে অ্যালবাম বানানোর। ইউটিউব সাফল্য থেকে বলিউড পাড়ির উদাহরণও নেহাত কম নয়।
সনম পুরি বা জোনিতা গান্ধীর মতো গায়ক-গায়িকা প্রথমে জনপ্রিয় হয়েছেন ইউটিউবে। ইউটিউব থেকে মিলিয়নেয়র হওয়ার এই নামের তালিকায় উল্লেখযোগ্য সংযোজন লিলি সিংহ। ইয়র্ক ইউনিভার্সিটির সাইকোলজির এই ছাত্রীর গত বছরের রোজগার ছিল প্রায় দু’মিলিয়ন ডলার। যার পুরোটাই তাঁর ‘সুপারউওম্যান’ ইউটিউব ভিডিও সিরিজ দিয়ে। মনস্তত্ত্বের কোনও জটিল বিশ্লেষণ নয়, নিত্যনৈমিত্তিক ঘটনাকে মজার ছলে ব্যাখ্যা করাই তাঁকে করে তুলেছে ইউটিউব স্টার। শুধু ইউটিউব না সোশাল মিডিয়া হিসেবে বেছে নিচ্ছে স্ন্যাপচ্যাটকেই। তাই স্বাভাবিকভাবে বিজ্ঞাপনদাতারাও ঝুঁকছে সে দিকে। প্রথমে শুধু ছবি থাকলেও এখন স্
এবার আইপিএল এ মুস্তাফিজ কে নিয়ে ভারতীয়দের নতুন ষড়যন্ত্র ফাস!
বাংলাদেশের তরুণ উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজ কে নিয়ে বাংলাদেশে যেমন সব সময় আলোচনা হয় তেমনি বিদেশে ও এই খেলোয়াড় কে নিয়ে আলোচনার কমতি নেই।
এবার এই আলোচনায় নতুনমাত্রা যোগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে। প্রথমবারের মতো আইপিএল খেলার জন্য এই উদীয়মান তারকা ইতোমধ্যে ভারতের মাটিতে পা রেখেছেন.সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলবেন মুস্তাফিজ এক কোটি চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে।
এদিকে মুস্তাফিজ কে নিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা সুনাম করে লিখছেন মুস্তাফিজ কে পেয়ে ভিভিএস লক্ষণ এবং টম মুডি বেশ খুশি কিন্তু অন্য প্রান্ত থেকে জনপ্রিয় হিন্দি চ্যানেল বলছেন বাঙ্গালী তরুণ উদীয়মান তারকাদের প্রতি মুম্বাইয়ের ক্যাসিনোর রমেশদের চোখ পড়েছে।
ক্যাসিনোর এই রমেশদের কারণেই পাকিস্তানি আমির বাটেরা নিষিদ্ধ হয়েছিলেন।
এক সময় পাকিস্তানি খেলোয়াড়রা ভারতে আসলে এইসব ক্যাসিনোর মালিকেরা সুন্দরী ললনাদের পেছনে লেলিয়ে দিতো. আর এইসব কারনেই পাকিস্তানি সাবেক তারকা খেলোয়াড় সাঈদ আনোয়ার ভারতে খেলতে আসতে অস্বীকৃতি জানিয়েছিলেন।কিন্তু এই বৃত্ত থেকে বেরোতে পারেনি ওয়াসিম আকরাম যেটা লোকমুখে প্রচলিত আছে।অ
ভারতীয় মিডিয়াতে তাসকিন এবং সানি নিষিদ্ধের আগে অনেক লেখালেখি হয়েছিলো এবং এই মিডিয়া আগেভাগেই এই দুই খেলোয়াড় কে নিষিদ্ধের খবর প্রকাশ করেছিলো, আর এবার মুস্তাফিজ ভারতের মাটিতে পা রাখতে না রাখতেই ক্যাসিনোর কথা কেন আসছে?
কয়েকজন জুয়াড়ি ইতোমধ্যে বলেই ফেলেছেন গত কয়েকটি আসরে বেশ লসে আছি তাই এবার নতুনভাবে নজর দিয়েছি বাঙ্গালী বাবুদের উপরে।
সবকিছুই দিনের আলোর মতো পরিষ্কার,এটা হয়তো তাসকিন এবং সানিকে নিয়ে যেমন চক্রান্ত হয়েছিলো তেমন একটি ষড়যন্ত্র হতেও পারে আর সেটার আভাস আগেভাগেই পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশী খেলোয়াড় দের নিয়ে যত নতুন কলাকৌশল অবলম্বন করুক না কেন কোন শক্তিই এইসব উদীয়মান প্রতিবাদের ধংশ করতে পারবে না।
নির্ভরযোগ্য সুত্রে মুস্তাফিজ জানান দিয়েছেন আইপিএল নিয়ে আমি অতিরিক্ত মাথা ঘামায় না, আমার স্বাভাবিক গতিতেই আমি খেলবো, যেহেতু সম্পূর্ণ নতুন পরিবেশ নিজ দেশের কোন সতীর্থ সাথে নেই সেহেতু সার্বক্ষনিক টিম ম্যানেজমেন্টের সাথেই থাকতে হবে এমনকি নিজের আহারও একসাথেই করবো।
আমরা সবাই দোয়া করি... কোন নতুন ষড়যন্ত্রের ছোয়া যেন মুস্তাফিজের গায়ে না লাগে, মুস্তাফিজ আইপিএল মাতিয়ে অবশ্যই নিজের ক্যারিয়ারের একটি অন্যরকম শুভ সূচনা করে সমগ্র বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিবেন।
পুলিশ পেটানোর আলোচিত ঘটনায় ‘ক্ষুব্ধ’ প্রধানমন্ত্রী, যে-কোন মুহুর্তে মন্ত্রিত্ব হারাতে পারেন জয়
আবারো বিতর্কে জড়িয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এবার এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর আগে যুগ্মসচিবের কক্ষ ভাঙচুর ও ২০১২ সালে টিম কর্মকর্তা হিসেবে মাঠে একবার পিস্তল হাতে ঢুকে সমালোচিত হয়েছিলেন আরিফ খান জয়। এছাড়াও নিজ এলাকার চেয়ারম্যানকে প্রকাশ্যে পেটানো সহ নানা ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাবেক এই ফুটবল তারকা।
তবে এ দফায় পুলিশের সাথে অসৌজন্যমুলক আচরন ও মারপিটের আলোচিত ঘটনায় যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে হতে পারে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে।
সরকারের একাধিক নীতিনির্ধারণী পর্যায়ের নেতা ও দায়িত্বশীল সুত্র জানিয়েছে , গত শনিবার মধ্য রাতে আশুলিয়ায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের গাড়ির নিয়ন্ত্রণ হারানো এবং তার হাতে এক পুলিশ কর্মকর্তার লাঞ্ছিত হওয়ার ঘটনায় সরকার ও আওয়ামী লীগে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরপরই তার দিকে ইঙ্গিত করে মন্ত্রিসভায় আবারো সতর্ক বার্তা দিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী।
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সাম্প্রতিক আচরণে ক্ষোভ প্রকাশ করেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনায় ‘কথা ও আচরণে সতর্ক থাকার জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন ‘ বলে জানা গেছে।
বৈঠকের পর মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়া একাধিক সিনিয়র মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরূপ পরিস্থিতি মোকাবিলা করার বিষয়টি নেতিবাচক দৃষ্টিতে দেখছেন। তারা বলেছেন, মন্ত্রী হয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ কিছুতেই সহ্য করা হবে না বলেও জানিয়েছেন তিনি। স্পষ্ট করে বলেছেন, এসব অপকর্মের দায় তিনি (প্রধানমন্ত্রী) নেবেন না।
অন্যদিকে, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণ ও দেখে নেয়ার হুমকির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিমকে কমিটির প্রধান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । সোমবার এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের মন্ত্রী বলেন, একটি ঘটনায় অভিযোগ এসেছে। এখন বিষয়টি প্রথমে তদন্ত করে দেখা হবে। ঘটনাটা কীভাবে হলো। এখানে কার গাফিলতি ছিল। সবকিছু দেখে-শুনেই ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে বিষয়টি তদন্তে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিমকে প্রধান করে কমিটি গঠন করে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক নেতা জানিয়েছেন, মন্ত্রিসভা থেকে সরতে হচ্ছে উপমন্ত্রীকে। তবে কবে নাগাদ তিনি (আরিফ খান জয়) পদত্যাগ করবেন, তার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় থাকতে হবে।
প্রসঙ্গত, গত শনিবার (২ এপ্রিল) আশুলিয়া থানার এক এসআইকে মারধর করার অভিযোগ উঠে । এঘটনায় আশুলিয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই পুলিশ কর্মকর্তা।
সাধারণ ডায়েরিতে (৬৬নং) ওই পুলিশ কর্মকর্তা অভিযোগ করেন, শনিবার (২ এপ্রিল) ভোরে সিরাজগঞ্জ থেকে উপমন্ত্রী আরিফ খান জয় তার ব্যক্তিগত গাড়ি ( ঢাকা মেট্রো-ঘ-১৫-১০৮৩) নিয়ে ঢাকা আসার পথে আশুলিয়ার নবীনগর এলাকায় গাড়ি আইল্যান্ডের ওপর উঠে পড়ে। এসময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা এগিয়ে গেলে তাকে উত্তেজিত হয়ে অকথ্য ভাষা গালিগালাজ করেন ও শাসান। এসময় উপমন্ত্রী পুলিশের উপপরিদর্শককে (এসআই) বলেন, ‘তুই কেন আমাকে নিরাপত্তা দিতে আসছিস? আমি কি তোর কাছে নিরাপত্তা চাইছি। তুই কি আমার নিরাপত্তা দিবি? তুই কয়টা গুলি করতে পারিস, আর আমি কয়টা গুলি করতে পারি তুই দেখবি?’
তিনি আরো লিখেন, ‘আমি তথাপিও আমার ওপর অর্পিত দায়িত্বের কথা বললে, উনি আমার অনেক ক্ষতি করে ফেলবেন এবং পেছনে আসলে আমার চাকরি খেয়ে ফেলবেন বলে শাসিয়ে দুর্ঘটনাস্থলে গাড়ি রেখেই নবীনগরের দিকে দৌড় দেন। আমি ও সাভার থানার অফিসার উনার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতেই মোবাইল ফোনে ওসি স্যারকে (আশুলিয়া থানা) বিষয়টি জানাই। ওসি স্যার যে কোনো অবস্থায় উনাকে নিরাপত্তা প্রদানের নির্দেশ দেন।’
এরপর উপমন্ত্রী মহোদয় নবীনগর ফ্লাইওভারের কাছে গিয়ে রাজশাহী থেকে ঢাকাগামী খালেক পরিবহনের ঢাকা মেট্রো ব ১১-৬৮-৪২ এর সুপারভাইজারকে ধাক্কা মেরে বাসে উঠে যান বলেও জিডিতে উল্লেখ করা হয়। তিনি জিডিতে লেখেন, ‘বিষয়টি ওসি স্যারকে জানালে তিনি বাসে উঠে ভিআইপি নিরাপত্তা দেয়ার নির্দেশ দেন। আমি সরকারি গাড়ি নিয়ে উনার পিছে পিছে যাওয়া শুরু করি। বিএলআর এর গেইটের সামনে থামামাত্র আমি বাসে উঠতে গেলে উপমন্ত্রী মহোদয় আমাকে লাথি মেরে ফেলে দেয়।’
পরে উপমন্ত্রী গাবতলী পৌছে বাস থেমে নেমে সিএনজি যোগে মিরপুর মাজার রোডের দিকে চলে যায়। পরে এসআই ময়ল সাহা আশুলিয়া থানায় ফিরে আসেন।
এরপর গণমাধ্যম
Subscribe to:
Posts (Atom)








